৯ জুলাই থেকে ইন্টারনেট ঝুঁকিতে আড়াই লাখ কম্পিউটার
৯ জুলাই হতে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যেতে পারে সারাবিশ্বে আড়াই লাখেরও বেশি কম্পিউটারে। পিসি ও ম্যাক কম্পিউটারের জন্য ২০০৭ সালে ছড়িয়ে পড়া ‘ডিএনএস চেঞ্জার ম্যালওয়ার’ নামের এক ট্রোজান ভাইরাসের কারণে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন ব্যবহারকারীরা।
গুগল ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সতর্ক বার্তা জারি করেছে, চলতি বছরের ৯ জুলাই সারা বিশ্বের ইন্টারনেট ব্যবস্থায় বিপর্যয় ঘটতে পারে।
কম্পিউটার নিরাপত্তা বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘ডিএনএস চেঞ্জার’ নামের এই ট্রোজান মূলত আক্রান্ত কম্পিউটারের ইন্টারনেট সেটিংস পরিবর্তন করে ফেলে। এর ফলে কোনো ওয়েবসাইটে ঢোকার সময় সঠিক ইউআরএল বা ঠিকানা দিলেও ট্রোজান যারা তৈরি করেছে তাদের ডিএনএস সার্ভার ঘুরে তবেই ওয়েবসাইটটি আসে। এতে হ্যাকাররা ইচ্ছামতো আক্রান্ত কম্পিউটারের ব্যবহারকারীকে তাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারে।
ইন্টারনেট বিপর্যয়ের এ বিষয়টি নিয়ে সতর্ক করতে কাজ করছে সার্চ সেবাদাতা গুগল। কিন্তু সতর্কতা জারির পরও আড়াই লাখ কম্পিউটার এখনও এই ট্রোজান আক্রমণের ঝুঁকির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান ডেটিকুই জানিয়েছে, সতর্কতা জারির পরও যেসব কম্পিউটার থেকে ম্যালওয়্যার অপসারণ করা হয়নি সেগুলো ঝুঁকির মধ্যে রয়ে গেছে।
ব্যবহারকারীরা তাঁদের কম্পিউটার এই ট্রোজানে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার জন্য www.dns-ok.us ঠিকানায় ভিজিট করে দেখে নিতে পারবেন। যদি সবুজ সংকেত দেখায় তবে ম্যালওয়ার মুক্ত
আর লাল সংকেত দেখালে সেই কম্পিউটারে এই ভাইরাসটি বাসা বেঁধেছে।
আর লাল সংকেত দেখালে সেই কম্পিউটারে এই ভাইরাসটি বাসা বেঁধেছে।
যদি কোন কম্পিউটারে ট্রোজান খুঁজে পাওয়া যায়, তাহলে যেসব অ্যান্টি-ভাইরাস টুল দিয়ে তা নির্মূল করতে হবে তার তালিকা পাওয়া যাবে- www.dcwg.org/fix এই লিংকে নিরাপত্তা বিশ্লেষকেরা দ্রুত এ ভাইরাসটি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন